বাংলাদেশে শাওমির রেডমি ১৪সি
বিশ্ববাজারের সঙ্গে বাংলাদেশের বাজারেও ছাড়া হয়েছে শাওমির নতুন ফোন রেডমি ১৪সি। ওয়াটার ডট ড্রপ পর্দার এই স্মার্টফোনটির ওজন ২০৪ গ্রাম। মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পার্পল ও স্টারি ব্লু রঙে ফোনটি পাওয়া যাচ্ছে দাম ১৪ হাজার ৯৯৯ টাকায়। এতে আছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধা।
স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার ১৬০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এর ফলে গ্রাহকরা এক চার্জে ১৩৯.৬৮ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ৪২.৫ ঘণ্টা কল টাইম এবং ২২.৬৪ ঘণ্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবে বলে দাবি করছে চীনা ব্রান্ডটি।
শাওমি’র কিং কং আর্কিটেকচারের ফোনটির ল্যাব টেস্ট ফলাফল বলছে, নকশার কারণে এটি হাতের তালুতে বেশ স্বাচছন্দ্যেই থাকবে। অন্ধকারে ব্যবহারে চোখের ক্ষতি কম হবে। দুর্ঘটনা বশত পড়ে যাওয়ার ধকল সামলাতে পাড়বে।
তবে ফোনটিতে থাকছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলশন মাইক ও ডুয়েল স্পিকার।







